,

শুটিংয়ে আহত আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শুটিং সেটে আহত হয়েছেন। আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটে পড়ে গিয়ে আহত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে এ খবর জানা গেছে।

তবে আলিয়ার আঘাত বেশি গুরুতর নয়। চিকিৎসকরা তাকে ১৫ দিন পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। আলিয়ার ডান হাতে ব্যান্ডেজ করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, বুলগেরিয়ায় ছবিটির শুটিং করছিলেন আলিয়া। এসময় সেট থেকে পড়ে গিয়ে আলিয়া তার ডান হাত এবং কাঁধে ব্যথা পেয়েছেন।

হঠাৎ করে আলিয়া আহত হবার পর বিপাকে পড়েছেন ছবিটির পরিচালক। টানা এক মাস শুটিং করার পরিকল্পনা সাজিয়েছিলেন পরিচালক আয়ান মুখার্জি। কিন্তু হঠাৎ করে আলিয়া আহত হওয়ায় এখন শুটিং শিডিউল নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে।
এদিকে আলিয়া এখন চিকিৎসকের তত্ত্বাবধায়নে রয়েছেন। ফলে চিকিৎসক তাকে যখন শুটিংয়ের জন্য প্রস্তুত বলবেন তখনই তিনি শুটিং শুরু করবেন। আলিয়ার আঘাত হাতে এবং কাঁধে হওয়ায় চলতি সপ্তাহে শুটিংয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।

আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এতে আরও অভিনয় করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। ছবিটি আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর