,

নেতাকর্মীদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে বললেন রওশন

news-image

নিজস্ব প্রতিবেদক : কর্মীদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে এবং পার্টির জন্য কাজ করতে বললেন বিরোধী দলের নেতা এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

মঙ্গলবার রাজধানী গুলশানের একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত যৌথসভায় একথা বলেন তিনি।

পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে রওশন এরশাদ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরিয়ে দেন। কাউকে সম্মানিত করেন আবার কাউকে সম্মান থেকে বঞ্চিত করেন। সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর সাহায্য প্রার্থনা করুন, নিশ্চয় তিনি আমাদের রহমত করবেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পার্টিকে ক্ষমতায় নিতে চাই। এর জন্য যা যা করা প্রয়োজন, তার সবই করব। আপনারা সাংগঠনিকভাবে সুসংগঠিত হোন, শক্তি সামর্থ্য সঞ্চয় করুন।

পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমাদের ক্ষমতায় থাকার লোভ ছিল না, তাই স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলাম। এখন দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসতেই হবে জাতীয় পার্টিকে।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সেন্টু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সংসদ সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর