,

নাসির গ্লাসের কারখানায় আগুন, শত কোটি টাকার ক্ষতি

news-image

টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার সেকশন ইনচার্জ শাহিন আলম আহত হয়েছেন।

আগুনে কারখানার শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে অবস্থিত নাসির গ্লাসওয়্যার কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটা ২০ মিনিটের সময় কারখানার প্রধান প্লান্টের গ্লাস তৈরির লিকুইড ফার্নেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে তাদের সঙ্গে টাঙ্গাইল, বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় শত কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার এজিএম জয়নুল আবেদীন জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো. কফিল উদ্দিন জানান, ফ্যাক্টরির লোকজনের ভাষ্যমতে লিকুইড ফার্নেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর