,

বাংলাদেশের সহকারী কোচ হ্যালসলের পদত্যাগ

news-image

কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী তাকে নিয়ে বলেছিলেন, ‘রিচার্ড হ্যালসল এখনো আমাদের সহকারী কোচ। হ্যালসল এই সফরে দলের সঙ্গে থাকছেন না। আপাতত তিনি ছুটিতে আছেন।’ কিন্তু গুঞ্জন ছিলো তিনি আর টাইগারদের সঙ্গে থাকছেন না। তা না হলে বাংলাদেশ যখন নিদাহাস ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে খেলছে সেখানে তিনি কেন ছুটি নেবেন। তবে শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। পদত্যাগ করেছেন হ্যালসল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিদাহাস ট্রফিতে দলের সঙ্গে ছিলেন না বাংলাদেশের সহকারী কোচ হ্যালসল। ছিলেন ছুটিতে। তবে আজ বিসিবি জানায় পদত্যাগই করেছেন তিনি। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিকে পদত্যাগপত্র পাঠান হ্যালসল। বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণও করেছে। এ মর্মে বিসিবি প্রধান নির্বাহী বলেছেন, ‘রিচার্ড আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছে। পারিবারিক কারণে সে তার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে সে তার অসুস্থ বাবার কাছাকাছি থাকতে ইচ্ছুক। বোর্ড তার সিদ্ধান্তকে অগ্রাধিকার দিচ্ছে এবং তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।’

চলতি বছরের শুরুতে ঘরে মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ প্রধান কোচ ছাড়াই খেলে বাংলাদেশ। তবে টেকনিক্যাল ডিরেক্টরের মোড়কে অলিখিত প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন খালেদ মাহমুদ সুজন। এরপর নিদাহাস ট্রফিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কোর্টনি ওয়ালশ। জানা গেছে বিষয়গুলো স্বাভাবিকভাবে নিতে পারেননি হ্যালসল। তার ওপর তার কাজে সন্তুষ্ট ছিলেন না ক্রিকেটাররাও। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে নালিশও করেন তারা। সেই সূত্রেই বোর্ড হ্যালসলকে শ্রীলঙ্কায় না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

তবে নিজের বিবৃতিতে হ্যালসল বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চার বছর কাটাতে পেরে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি দারুণ কিছু সহকর্মীর সঙ্গে কাজ করেছি। এবং নিজের ক্যারিয়ারকে উন্নত করার দারুণ সুযোগ পেয়েছি। আমি আমার পরিবারের উপর দারুণ কৃতজ্ঞ তারা এটা মেনে নিয়েছে। এখানে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয়গুলো আমার সুখস্মৃতি হয়ে থাকবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে থাকা সময়ের কথা কখনোই ভুলবো না। এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর