,

সৌদি বিমানবন্দরগুলোর নিরাপত্তায় ইসরায়েলি কোম্পানী

news-image

সৌদি রাজার নতুন এক ফরমান অনুযায়ী সেদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে দখলদার ইহুদিবাদী ইসরাইলের হাতে। ইসরাইলের জিফোরএস কোম্পানির হাতে নিরাপত্তা রক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।

কাতারের দৈনিক আশ্ শারকুল আওসাত এ বিষয়ে জানিয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত অন্য যুবরাজরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সৌদি রাজা এ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

আমেরিকা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরব দেশগুলোকে উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এবং এ ক্ষেত্রে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

মার্কিন সাংবাদিক টমাস ফ্রেডম্যান বলেছেন, “যুবরাজ সালমানের নেতৃত্বাধীন টিম অনেক ছোট এবং তিনি কা-জ্ঞানহীন ও বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে থাকেন। যেমন ইয়েমেন, লেবানন ও কাতারের সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। তাই আমেরিকার উচিত অত্যন্ত সতর্কভাবে সৌদি আরবের সঙ্গে কথাবার্তা বলা।” সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর