,

সুনিল গাভাস্কারের আইডি মুছে দিল ফেসবুক

news-image

তথাকথিত সভ্য দুনিয়ার ক্রিকেটার সুনিল গাভাস্কার। যিনি ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এলবি দেয়াকে কেন্দ্র করে সতীর্থকে নিয়ে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। সেই সুনিল গাভাস্কারই কি না সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আম্পায়ারের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করে সতীর্থ মাহমুদউল্লাহ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে উঠে আসতে বলেছিলেন।

তথাকথিত সুশিল সুনিল গাভাস্কারের সেটা ভালো লাগেনি। তিনি কঠোর শাস্তি দাবি করেছিলেন সাকিবের। শুধু তাই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের জয় উদযাপনের আলোচিত ‘নাগিন’ নাচকেও ব্যঙ্গ করেছেন তিনি। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে। বিশেষ করে ফেসবুকজুড়ে তোলপাড় শুরু হয় ভারতের জীবন্ত কিংবদন্তি এই ক্রিকেটারকে নিয়ে।

সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, ‘সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে।’ সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এই সু’খবরও জানিয়ে দেয়া হয়। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করে।

jagonews24

বাংলাদেশের একটি হ্যাকিং গ্রুপের একজন অ্যাডমিন জাগোনিউজকে জানান, নিদাহাস ট্রফির বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যঙ্গ করে নাগিন নাচ দেখান গাভাস্কার। আমরা সঙ্গবদ্ধ হয়ে ‘হ্যারেজমেন্ট অর হেট স্পীচ’ এর কারণ দেখিয়ে তার অ্যাকাউন্ট নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করি। অবশেষে ফেসবুক এটিকে মুছে ফেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর