,

‘আফসানা খানমের অবস্থা এখনও সংকটাপন্ন’

news-image

নিজস্ব প্রতিবেদক : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

হাসপাতালটির যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. বদরুল আলম মণ্ডল বলেন, আফসানার ব্লাডপ্রেশার ১২০/১৮০। মস্তিষ্ক স্বাভাবিক রেসপন্স করছে না। তবে তার কিডনি, লিভার ও হার্ট সচল রয়েছে। এ অবস্থায় তার ব্রেইনের ওপর প্রেশার কমাতে মাথার খুলি খুলে রাখা হয়েছে। প্রেশার কমে গেলে খুলি আবার প্রতিস্থাপন করা হবে।

আফসানার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, প্রথম দিনের পর গত পরশু রাতে তিনি আবারও স্ট্রোক করেন। এরপর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত আবার অস্ত্রোপচার করা হয়। আমরা আফসানার চিকিৎসা চালিয়ে যাব। এজন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আরও একটি মেডিকেল টিম গঠন করা হবে।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৫১ আরোহীর মৃত্যু হয়, যাদের মধ্যে চার পাইলট-ক্রুসহ ২৬ জন বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর