,

সেলফোন বিস্ফোরণ: প্রাণ গেলো তরুণীর!

news-image

অনলাইন ডেস্ক : ভারতে সেলফোন বিস্ফোরণে এক তরুণী মারা গেছেন। দেশটির ওড়িশ্যা রাজ্যের খেরিয়াকানি গ্রামে এ ঘটনা ঘটেছে। তরুণী নাম উমা ওরাম(১৮)।

জানা গেছে, দুপুরের খাবার শেষে উমা সেলফোনে কল করতে গিয়ে দেখেন, তাতে চার্জ নেই। তিনি এটি চার্জে দিয়ে একজনের সাথে কথা বলা শুরু করলে ফোনটি বিস্ফোরিত হয়। তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইনে প্রকাশিত ছবি অনুযায়ী, ফোনটিতে নকিয়া লোগো দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি নকিয়া-৫২৩৩ মডেলের ফোন। এই মডেলটি প্রথম ২০১০ সালে বাজারে আসে।

এতো পুরাতন মডেলের একটি ফোন কী কারণে বিস্ফোরিত হলো তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, ফোনটির ব্যাটারি উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটেছে।

প্রসঙ্গত, এর আগেও বিশ্বের অনেকস্থানে সেলফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর