,

খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি কখনো আদালতের রায় মানে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আওয়ামী লীগ হচ্ছে অর্জনের পার্টি আর বিএনপি হচ্ছে গর্জনের পার্টি। তারা ক্ষমতায় থাকলেও গর্জন করে বিরোধী দলে থাকলেও গর্জন করে। বিএনপির চরিত্র হচ্ছে গর্জন করা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালতের আদেশ নিয়ে যদি তারা প্রশ্ন তোলে, সেখানে আমাদের কী বলার আছে? আমরা আদালতকে সম্মান করি, কিন্তু বিএনপি বারবার আদালতের রায়ের বিরুদ্ধে বিষোদগার করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এর আগে সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখার আদেশ হয়। জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল গ্রহণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী, স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর