,

তামিমের ২৯তম জন্মদিন আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের ২৯তম জন্মদিন আজ। ১৯৮৯ সালের এইদিনে পৃথিবীতে এসেছেন ব্যাটিংয়ে লাল-সবুজের ক্রিকেটের এই অটোমেটিক চয়েস। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে এগার বছর ধরে ব্যাটিং উদ্বোধন করছেন তিনি।

তামিম ইকবালের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু প্রিমিয়ার লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে। এখন পর্যন্ত তামিম খেলেছেন ৫৪টি টেস্ট ম্যাচ, যাতে রান ৩ হাজার ৯৮৫। ১৭৯ ওয়ানডেতে ৬ হাজার ১৮রান আর ৬৫ টি-টোয়েন্টিতে রান ১ হাজার ৪৪০। ২০০৮ সালে টেস্ট অভিষেক হলেও, ২০০৭ সালেই ওয়ানডে ম্যাচ ও টি- টুয়েন্টিতে অভিষেক হয় এই ক্রিকেটারের।

চট্টগ্রামের কাজীর দেউরির খান পরিবারের সন্তান তামিমের বাবা প্রয়াত ইকবাল খান। চাচা বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আকরাম খান। বড় ভাই নাফিস ইকবালও ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর