,

সালমানের নায়িকা, আজ চা কিনে খাওয়ারও টাকা নেই!

news-image

পূজা দাদওয়াল। সাবেক বলিউড অভিনেত্রী। সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘ভীরগাতি’ ছবিতে কাজ করেছেন। ১৯৯৫-এর ২৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সে ছবি। এখন লড়ছেন যক্ষ্মা ও ফুসফুস সংক্রান্ত রোগের সঙ্গে। এনডিটিভি এ খবর প্রকাশ করছে।

১৫ দিন আগে মুম্বাইয়ের শিবদি টিবি হাসপাতালে ভর্তি হন পূজা। শারিরীক অবস্থা খারাপ হওয়ার পরপরই স্বামী ও পরিবারের সদস্যরা তাকে ত্যাগ করে। তার কাছে কোনো অর্থ নেই। এখন পূজা পথ চেয়ে আছেন সালমান খানের। তার আশা, জানতে পারলে সালমান নিশ্চয়ই তাকে সাহায্য করবেন।

পূজা জানিয়েছেন, ছ’মাস আগে তিনি জানতে পারেন তার যক্ষা হয়েছে। গত ১৫দিন ধরে মুম্বাইয়ের হাসপাতালে রয়েছি। আমার কাছে কোনও টাকা নেই। এক কাপ চায়ের জন্যও অন্য কারও ওপর ভরসা করতে হয়। আমি সালমান খানের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। সালমান যদি আমার ভিডিও দেখেন, তা হলে হয়তো সাহায্য করতে পারেন।

পূজা নিজেই জানিয়েছেন, গত কয়েক বছর ধরে গোয়ায় ক্যাসিনো ম্যানেজমেন্টের কাজ করতেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা অসুস্থ হওয়ার পর পূজাকে ছেড়ে চলে গিয়েছেন। তারা কেন এমন ব্যবহার করলেন, তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর