,

রাশিয়ায় বিশ্বকাপ না জিতলে জাতীয় দল ছেড়ে দেবেন মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক : তাকে বলা হয় ফুটবল জাদুকর, আবার অনেকের কাছেই তিনি অন্য গ্রহের প্রাণী! ফুটবলের দিয়ে দিয়ে যিনি জয় করেছেন পুরো বিশ্বকে, তিনিই লিওনেল মেসি। তবে তার আক্ষেপ একটাই, ক্লাব ফুটবলে পাঁচবারের বিশ্বসেরা হলেও নিজ দেশকে আজ পর্যন্ত একটি শিরোপাও এনে দিতে পারেননি তিনি। তাই এবার লক্ষ্য রাশিয়া বিশ্বকাপ। নিজেদের প্রমাণের এটাই শেষ সুযোগ হতে পারে এই মর্মে তিনি সতীর্থদেরও সতর্ক করে দিয়েছেন।

এ ব্যাপারে মেসি বলেন, ‘আমরা রাশিয়ায় বিশ্বকাপ না জিতলে একমাত্র পথ খোলা থাকবে জাতীয় দল ছেড়ে দেওয়া। আমি রাশিয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখি।’

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেনি আর্জেন্টিনা। তবে অনুমিতভাবেই চূড়ান্ত পর্বে অন্যতম ফেভারিটের তকমা নিয়েই মিশন শুরু করবে মেসি দল। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

উল্লেখ্য, মেসি ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর কোপা আমেরিকার তিনিটি আসরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর