রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দেশেই অতিথি প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া এখন নিজ দেশেই অতিথি হয়ে আসা যাওয়া করেন। গতকাল সোমবার মুম্বাই ফিরেছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে তৃতীয় কিস্তির কাজ শেষে দুবাই গিয়েছিলেন প্রিয়াঙ্কা। একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতেই ছিল নায়িকার এ দুবাই সফর। ভারতে কিছু সময় কাটিয়ে শিগগিরই আমেরিকা ফিরবেন প্রিয়াঙ্কা।

কারণ ‘কোয়ান্টিকো’ টিম আয়ারল্যান্ড যাবে এ সিরিজের চূড়ান্ত তিনটি এপিসোডের কাজে। আগামী ২৭ এপ্রিল থেকে এর শুটিং শুরু হবে। সূত্র জানিয়েছে, ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে তৃতীয় কিস্তিতে ১৩টি এপিসোড থাকবে। যদিও এর আগের দুই কিস্তিতে ২২টি করে এপিসোড ছিল।

এর বাইরে ২০১৭ সালে মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’। এরপর ‘অ্যা কিড লাইক জ্যাক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক’ শিরোনামের আরো দুটি সিনেমায় কাজ করেন এ অভিনেত্রী। তবে ‘ইজন্ট ইট রোমান্টিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে হলিউডের কাজে ব্যস্ত থাকায় অনেকদিন ধরেই বলিউডে অনুপস্থিত প্রিয়াঙ্কা চোপড়া। এই মাধ্যমে তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জয় গঙ্গাজল’।

২০১৬ সালে মুক্তি পায় এটি। তবে বলিউডের বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে নায়িকার সঙ্গে কথা চলছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ