রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মেহেদি এলেন আর্মি স্টেডিয়ামে

news-image

নিজস্ব প্রতিবেদক : নেপাল বিমান দুর্ঘটনায় গাজীপুরের ব্যবসায়ী মেহেদি হাসান প্রাণে বেঁচে গিয়েছিলেন। আর আজ নিজেই আহত অবস্থায় এসে বিদায় জানালেন সহযাত্রীদের। ঠিক গত সোমবার যে বিমানে নেপাল গিয়েছিলেন আজ পরের সোমবারে এসে সহযাত্রীদের অন্তিম বিদায় জানালেন।

ইউএস-বাংলার যে বিমানটি গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। মেহেদী ছিলেন সেই ফ্লাইটের যাত্রী। সাথে ছিলেন স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, ফুপাতো ভাই ফারুক হোসেন প্রিয়ক, প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি এবং তাদের শিশু সন্তান প্রিয়ন্ময়ী তামারা। প্রিয়ক ও তামারা নিহত হন।

মেহেদী, স্বর্ণা ও অ্যানিকে গত শুক্রবার ঢাকায় এনে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আজ ২৬ জন বাংলাদেশির মধ্যে যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা গেছে, তাদের দেশে নিয়ে এসে আর্মি স্টেডিয়ামে জানাজার পর হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।

সোমবার বিকেলে হাসপাতাল থেকেই হাতে ক্যানোলা লাগানো এবং ঘাড়ে সার্জিক্যাল কলার পরা মেহেদি আর্মি স্টেডিয়ামে আসেন।

বিধস্ত হওয়ার পর বিমানের সামনে ও পেছনের দুটি অংশ ভেঙে যায়। সামনের অংশ দিয়ে বেরিয়ে আসার সময় চার-পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখেন মেহেদী। এক থেকে দেড় মিনিটের মধ্যে পুরো বিমানে আগুন ছড়িয়ে পড়ে।

চিকিৎসা শেষ না হওয়ায় মেহেদি আবার হাসপাতালে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ