,

চার কারণে হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ভারতের ফিল্ডিং ও দ্রুত দৌড়ে রান নেয়ার প্রবণতা ভারতকে এগিয়ে রেখেছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। ভারতের বিপক্ষে শেষ ১ বলে ৫ রান ঠেকানো প্রয়োজন ছিল বাংলাদেশের। দিনেশ কার্তিকের ছক্কায় হেরে যায় বাংলাদেশ।

শফিকুল হক হীরা মনে করেন, বাংলাদেশের বোলিং পরিবর্তনে কিছুটা বিচক্ষণতা দেখানোর প্রয়োজন ছিল। তিনি বলেন, “মিরাজ প্রথম ওভারে রান দিয়েছে ঠিক। তবে ওকে আরো ব্যবহার করা যেত, মিরাজ তো প্রতি ওভারে রান দেয় না।”

টি-২০তে শেষ চার ওভার খুব গুরুত্বপূর্ণ সেজন্য আগেই বিবেচনা করে রাখতে হয় কে বোলিং করবে। শফিকুল হক হীরার মতে, সৌম্য সরকার নিয়মিত বোলার নয়। আর এমন ব্যাটিং সহায়ক উইকেটে স্লো মিডিয়াম পেস তেমন কার্যকরী হয় না।

তিনি বলেন, শেষ ওভারে ১২ রান ঠেকানো কঠিন। ফিল্ডিংয়ে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক পিছিয়ে। ফিল্ডিংয়ে ভারত ২০টি রান বাঁচিয়ে, ‘রানিং বিটুইন দি উইকেটে’ ২০ রান বাড়তি করার চেষ্টা করে এই ব্যাপারটা টি-২০তে তাদের এগিয়ে রাখে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, লিটন দাস যে বলটি সুইপ করে আউট হলেন সেটা ব্যাট রোল করা প্রয়োজন ছিল। ব্যাট সোজা থাকলে সেক্ষেত্রে বল ওপরে ওঠার সুযোগ থাকে।

তবে বাংলাদেশের ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের রান আউট টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করেন তিনি। এমনভাবে ফর্মে থাকা ব্যাটসম্যান আউট হওয়ার ফলে বেশ কিছু রান কম হয়েছে বলে মনে করেন মি.হীরা। সুত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর