,

ডেথ ওভারে রুবেল-সৌম্য কেন প্রশ্নে সাকিব থতমত

news-image

হয়েও হলো না। শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের। তবে এ ম্যাচে জন্ম দিয়েছে কিছু প্রশ্ন। বিশেষ করে শেষ দিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বোলার ব্যবহার নিয়ে। শেষ ওভারে বল করেছেন সৌম্য সরকার। পার্ট টাইম বোলার হিসেবে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেননি তিনি। শেষ বলটা বেশ ওয়াইড লেন্থেই করেন। তাতে সহজেই ছক্কা হাঁকিয়ে জয় তুরে নেন কার্তিক। শেষ ওভারে রুবেলকে না এনে সৌম্যকে কেন আনা হলো, মেহেদী হাসান মিরাজকে মাত্র ১ ওভারই বা দেওয়া হলো কেন, এমন প্রশ্নে তাই থতমতই খান অধিনায়ক সাকিব আল হাসান।

শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিলো ৩৪ রানের। ১৯তম ওভারে বল করতে আসেন রুবেল। কিন্তু তখন অবিশ্বাস্য ব্যাটিং করে সেই ওভারে ২২ রান তুলে নেন মাত্রই ব্যাটিংয়ে নামা কার্তিক। এরপর শেষ ওভারের ১২ রান আর আটকে রাখতে পারেননি সৌম্য। যদিও শুরুটা দারুণ করেছিলেন তিনি। ৩ বল ৩ দিয়ে শুরু। পঞ্চম বলে উইকেটও পান। কিন্তু শেষ বলে নার্ভ ধরে রাখতে ব্যর্থ। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ককে প্রশ্ন রাখা হয় কেন রুবেলকে শেষ ওভারের জন্য না রেখে আগেই আনা হলো? আর সৌম্যই বা শেষে কেন? 

প্রশ্নের উত্তরে সাকিব বললেন, ‘আমার ১৮ এবং ১৯তম ওভারে দলের সেরা বোলারদের ব্যবহার করতে চেয়েছিলাম। রুবেলের ওই ওভারে যদি ১৫ রানও যেত তাহলে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। সে লেন্থে তেমন কোন ভুল করেনি কিন্তু এটা ছিল দিনেশ কার্তিক যে এসেই প্রথম বল থেকেই ছক্কা মারা শুরু করেছে।’

প্রশ্ন করা হয়েছিল মিরাজকে কেন মাত্র ১ ওভার করানো হলো? তার উত্তরেও থতমত খেয়েছেন অধিনায়ক, ‘এটা আসলে আগেই পরিকল্পনা ছিল। আমরা সব বোলারকেই চেষ্টা করতে চেয়েছি। তবে আমাদের এখান থেকেই অনেক ইতিবাচক দিক আছে। কোন একদিন আমরাও জয়ী দলের কাতারে থাকবো।’

সাকিব আশা করেছিলেন ১৯তম ওভারে রুবেল ১৫ এর বেশি রান দেবেন না। আর করবেনই না কেন? তার আগের ৩ ওভারে রুবেল রান দিয়েছিলেন মাত্র ১৩টি। উইকেট নিয়েছিলেন ২টি। দলের সেরা পারফরমারই ছিলেন তিনি। কিন্তু ওই ১৯তম ওভারেই যে সব গুলিয়ে দেন কার্তিক। সাকিবের দাবি, রুবেল তার বোলিং ঠিকই করেছেন, কিন্তু কার্তিকের অতিমানবীয় ইনিংসেই স্বপ্নভঙ্গ হয় টাইগারদের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর