,

শেষ বলে ৬ মেরে বাজিমাত করেছেন যারা

news-image

ম্যাচের শেষ বল। জয়ের জন্য এক কিংবা দুই নয়, প্রয়োজন ৪, ৫ কিংবা ৬ রান। ক্রিকেটীয় উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছে দেওয়া শেষ বলে ছক্কার ঘটনা খুব বেশি যে ঘটেছে, তা কিন্তু নয়। শেষ বলের এক ছক্কায় নায়ক হয়ে যাওয়ার সেই সব বীরতের নিয়ে আজকের গল্প:-

জাভেদ মিয়াঁদাদ
১৯৮৬ সালের শারজার সেই বিখ্যাত ম্যাচ। ভারতের ২৪৫ রানের জবাবে চেতন শর্মার শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান জাভেদ মিয়াঁদাদ।

রায়ান হ্যারিস
১৩ ডিসেম্বর ২০০৬। কুইন্সল্যান্ডের বিরুদ্ধে শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। স্টিভেন্সের বলে ছয় মেরে ম্যাচ জেতান রায়ান হ্যারিস।

ডারেন ব্রাভো
২৪ জুলাই ২০১৪। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে জেতার জন্য শেষ ওভারে ৯ রান দরকার ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের। প্রথম পাঁচ বলে মাত্র তিন রান নেয় ত্রিনবাগো। কিন্তু বিটনের শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান ডারেন ব্রাভো।

আজহার মেহমুদ
২০১৫ সালের ১ জুলাই। লন্ডনে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের খেলায় মুখোমুখি হয়েছিল গ্লস্টারশায়ার ও সারে। গ্লস্টারশায়ারের ১৫৪ রানের জবাবে ১ বল বাকি থাকতে ১৪৯ রান করে সারে। ক্রেগ মিলসের শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান পাক অলরাউন্ডার আজহার।

মহেন্দ্র সিংহ ধোনি
২০১৬ সালে আইপিএলের রাইজিং পুণে সুপারজায়ান্টস বনাম কিঙ্গস ইলেভেন পঞ্জাব ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য পুণের প্রয়োজন ছিল ২৩ রান। অক্ষর পটেলের ওভারে শেষ দু’বলে দু’টি ছয় মেরে ম্যাচ জেতান ধোনি।

লিয়াম প্লাঙ্কেট
২১ জুন ২০১৬। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শেষ বলে জেতার জন্য ৭ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। নুয়ান প্রদীপের শেষ বলে ছয় মারেন প্লাঙ্কেট। ম্যাচ টাই হয়।

দীনেশ কার্তিক
১৮ মার্চ ২০১৮। নিদাহাস ট্রফির ফাইনাল। শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল পাঁচ রান। ছয় মেরে ট্রফি এনে দেন দীনেশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর