,

ঢাকায় পৌঁছেছেন নিহতদের স্বজনরা

news-image

নিজস্ব প্রতিনিধি : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের নিয়ে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে। আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ সময়ে নেপালের কাঠমান্ডু থেকে রওনা দেয়। পরে ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায়।

এই ফ্লাইটে স্বজনদের সঙ্গে নেপালে আহত চিকিৎসাধীন কবির হোসেনও দেশে ফিরেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, উড়োজাহাজ দুর্ঘটনায় শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান বিকেল ৪টার কিছুক্ষণ পর নেপাল থেকে বাংলাদেশে পৌঁছায়। নিহতদের মরদেহ বহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ফ্রিজিং অ্যাম্বুলেন্স।

জানা যায়, দুর্ঘটনার পরদিন ১৩ মার্চ মঙ্গলবার ৪৬ স্বজনকে নিয়ে নেপাল যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তাঁদের আসা-যাওয়া এবং ওখানে থাকার সব ব্যবস্থাও করে ইউএস-বাংলা।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, দুপুর দেড়টার পর স্বজনদের নিয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি রওনা দেয়। তারা ২টা ৫৫ মিনিটের দিকে ল্যান্ড করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর