,

অসুস্থতার দোহাইয়ে সিডনিতে ভাষণ বাতিল সু চির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ সম্মেলণে অস্ট্রেলিয়া সফরে থাকা মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চি তার নির্ধারিত ভাষণ বাতিল করেছেন। মঙ্গলবার সিডনিতে তার এ ‘প্রকাশ্য ভাষণ’ দেয়ার কথা ছিল।

শনিবার অস্ট্রেলিয়া পৌঁছালেও এখনো তিনি প্রকাশ্যে কোনো কথা বলেননি। এমনকি মুখোমুখি হননি কোনো সংবাদ মাধ্যমেরও। তবে মঙ্গলবার ভাষণ দেয়াকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। ভাষণ বাতিলে সু চি অসুস্থতার দোহাই দিয়েছেন বলে জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ।

রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের নিন্দা ও সমালেচনার মুখে রয়েছেন মিয়ানমার সরকারের কার্যত প্রধান অং সান সু চি। আসিয়ান সম্মেলণে যোগ দিতে শনিবার তিনি অস্ট্রেলিয়া পৌঁছান। তার এ সফরকালে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঁচ অস্ট্রেলীয় আইনজীবি সু চির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলার আবেদনও করেছেন।

এবিসি নিউজ বলছে, সিডনির লোয়ে ইনস্টিটিউট আয়োজিত সু চির একমাত্র প্রকাশ্য ভাষণ নিয়ে সব মহলেরই আগ্রহ ছিল। অস্ট্রেলিয়া সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বেশ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে। অনুষ্ঠানটিতে ভাষণের পাশপাশি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ারও কথা ছিল মিয়ানমারের নেত্রীর। কিন্তু মঙ্গলবার মিয়ানমার দূতাবাস লোয়ে ইনস্টিটিউটকে জানায়, সুস্থবোধ না করায় অনুষ্ঠানটিতে অংশ নিতে পারছেন না তাদের রাষ্ট্রীয় উপদেষ্টা। সূত্র : এবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর