,

গাজীপুর ও খুলনায় ভোটের তফসিল ৩১ মার্চ

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচনের জন্য আগামী ৩১ মার্চ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সোমবার নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।

ইসি সচিব বলেন, ‘যেহেতু গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের প্রথম সভা আগে হয়েছে তাই এখানের তফসিল আগে হবে।’

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুনের আগেই পাঁচ নগরে ভোট করতে চায় নির্বাচন কমিশন। চলতি বছরেই এসব সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে।

২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ৭ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়েছিল। তবে ভোটের পর একেকটি সিটি করপোরেশন একেকদিন প্রথম বৈঠকে বসেছে আর ওই বৈঠক থেকেই করপোরেশনের মেয়াদ শুরু হয়।

এই পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে।

এই হিসাবে গত ৮ মার্চ গাজীপুর এবং ১৩ মার্চ সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। অন্য করপোরেশনগুলোর মধ্যে খুলনায় ৩০ মার্চ, রাজশাহীতে ৯ এপ্রিল এবং বরিশালে ২৭ এপ্রিল থেকে ক্ষণগণনা শুরু হবে।

সম্প্রতি এই পাঁচ সিটি করপোরেশনে ভোট করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন। আর স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ভোটে সরকারের আপত্তি নেই। তবে ভোট নিয়ে কোনো জটিলতা আছে কি না, আইনি সমস্যা আছে কি না, সে বিষয়ে বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন তারা। এই প্রতিবেদন পেলেই নির্বাচন কমিশনকে জবাব দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর