,

আমরা বীরের মতো খেলেছি : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও না পাওয়ার হতাশায় ডোবে বাংলাদেশ। শেষ বলের ছক্কায় জয় কেড়ে নেয় ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের চোখে, বীরের মতোই খেলেছে টাইগাররা।

অনেক প্রাপ্তির ত্রিদেশীয় টি-২০ সিরিজ শেষে সোমবার (১৯ মার্চ) সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে লাল-সবুজের জার্সিধারীরা। সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাকিল আল হাসান ও তার দল।

বাংলাদেশ দলকে স্বাগত জানাতে এয়ারপোর্টে ছিলেন বোর্ড প্রধান পাপন। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এতো কাছে এসে হেরে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তিনি।

ছবি: শোয়েব মিথুন – বাংলানিউজটোয়েন্টিফোর.কমপাপনের কথায়, ‘ছেলেরা বীরের মতো খেলেছে। এটা ঠিক ভারতের কাছে হেরেছে। ছেলেদের কষ্টটা আমি দেখেছি। হারের পর ওরা ভেঙে পড়েছিল। মানসিক অবস্থা খুব নাজুক ছিল। খেলায় হার-জিত থাকবেই। এক দল জিতবে এক দল হারবে। প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ বীরের মতো খেলেছে।’

রোববার (১৮ মার্চ) অনুষ্ঠিত হাইভোল্টেজ ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা জয়ের কাছে এসেও স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। টানটান উত্তেজনাপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচটির শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ সমর্থকদের হৃদয় ভাঙেন দিনেশ কার্তিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর