,

ঢাকার আকাশে ধোঁয়াশা

news-image

নিজস্ব প্রতিবেদক : ফাল্গুন পেরিয়ে এসে চৈত্রের পঞ্চম দিনে আকাশে ধোঁয়াশার দাপট দেখল ঢাকাবাসী।

সোমবার সকালে আবহাওয়া মোটামুটি স্বাভাবিকই ছিল, ঝকঝকে রোদ একটি উষ্ণ দিনের আভাস দিচ্ছিল। কিন্তু সকাল ৮টার পর ঢাকার বিভিন্ন এলাকা ঢেকে যায় ঘন কুয়াশা অথবা ধোঁয়াশায়। বেলা ১১টার পরও ওই পরিস্থিতি চলে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “বেলা ১০-১১টা পর্যন্ত এমন অবস্থা পরিলক্ষিত হয়। এই ঋতুতে এটা একেবারে অস্বাভাবিক নয়। তবে এখানে বায়ু দূষণেরও ভূমিকা থাকতে পারে।

সোমবার সকালে যে পরিস্থিতি হয়েছিল, তাতে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে ২ হাজার মিটারের মধ্যে। এরকম কুয়াশাকে আবহাওয়াবিদরা বলেন ‘মিস্ট’। আর দৃষ্টিসীমা এক হাজার মিটারের নিচে নেমে এলে তাকে ‘ফগ’ বলেন তারা।

রুহুল কুদ্দুস বলেন, রাতে তাপমাত্রা কমে গেলে ভোরের দিকে কুয়াশাচ্ছন পরিবেশ তৈরি হয়। তখন মেঘের নিম্নস্তরে জলীয় বাষ্প বেশি থাকে, পাশাপাশি ধুলাপ্রবণ এলাকায় ধোঁয়াশার পরিবেশ তৈরি হয়।

“মার্চের এই সময়ে কোথাও কোথাও হালকা মেঘ রয়েছে। ধুলোবালির কারণে মিস্টও দেখা যাচ্ছে। এই ধোঁয়াশা দীর্ঘস্থায়ী হলে বুঝতে হবে, বায়ু দূষণ এর অন্যতম কারণ।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর