,

সিরিয়ার শরণার্থী ক্যাম্পে কেন কেঁদেছিলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ে নজর কেড়েছেন। তবে এর বাইরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত। ইউনিসেফ’র গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে গত বছর তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন।

শিগগিরই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘শিক্ষার্থীরা মানবিক প্রতিষ্ঠানের সাথে কাজ করবে এবং অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত হবে।’

গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্কিলস ফোরামের শ্রোতাদের উদ্দেশে রোববার ভাষণ দেন এই অভিনেত্রী। সেখানে তিনি নারীবাদীতা, চলচ্চিত্র শিল্পে তার অভিজ্ঞতা এবং মানবিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন। এদিন ইউনিসেফ গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে প্রিয়াঙ্কা তার অভিজ্ঞতার কথা বলেন।

তিনি একটি সিরিয়া শরণার্থী শিবিরে বাচ্চাদের দেখার পরে নিজের কান্না চেপে রাখতে পারেননি। প্রিয়াঙ্কা বলেন, ‘কখনও কখনও আমার মনে হয় যদি সবকিছু আমার কাছ থেকে চুরি হয়ে যায়। যদি আমি যুদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি তাবুতে বসবাস করতাম এবং আমার বাচ্চাদের স্কুলে পাঠাতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ভাবছিলাম মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর