,

শাকিব-অপুর দেখা কলকাতায়!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন কলকাতায় জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ছবির শুটিং করছেন। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী। সেখানেই নায়িকা শ্রাবন্তীর কোলে দেখা গেলো শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়কে।

এদিকে অপু বিশ্বাসের কোলে জয়, পাশে আছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এমন একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

এই দুটি ছবি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে কি দেখা হয়েছিল শাকিব-অপুর? তারা মুখোমুখি হলে একফ্রেমে বন্দি হলেন না কেন?

জানা গেছে, গত ১৮ মার্চ ছেলেকে নিয়ে কলকাতায় বেড়াতে গেছেন অপু বিশ্বাস। অন্যদিকে শাকিব সেখানে রয়েছেন শুটিংয়ে। শাকিবের শুটিং সেটে ছেলেকে নিয়ে হাজির হন অপু। তবে শাকিব-অপুর মাঝে কোনো কথা হয়েছিল কিনা জানা যায়নি।

শাকিব-অপুর সংসার ভেঙে যাওয়ার কথা তো সবার জানা। তারা এখন আর স্বামী-স্ত্রী নন। তবে শাকিব আগেই বলেছিলেন ছেলের জন্য যা করার সবই করবেন। অন্যদিকে অপু অভিযোগ করেছিলেন, শাকিব ছেলের খোঁজ নেন না।

এবার কলকাতায় গিয়ে ছেলের পাশে শাকিব এবং অন্য একটি ছবিতে শ্রাবন্তী, জয় ও অপুকে দেখে আলোচনা তৈরি হয়েছে।

কেউ কেউ মনে করছেন জয় হয়তো একদিন তার বাবা-মায়ের মান-অভিমানের অবসান ঘটাবে। আবারও এক হবে শাকিব-অপু। তবে সেটা অলীক কল্পনা বলেও মনে করছেন কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর