,

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তিতে সরকার বাধা দিচ্ছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগ স্থগিত রাখার পেছনে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

এর আগে সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।

এর পর বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, অত্যন্ত কৌশলে খালেদা জিয়ার জামিন আটকে দিয়েছে। তাকে কোনো আইনি সুবিধা দেয়া হচ্ছে না। বিচার বিভাগকে সুকৌশলে ব্যবহার করে খালেদা জিয়ার জামিন আটকে দিয়েছে। আদালত কিন্তু খালেদা জিয়ার জামিন বাতিল করেননি।

তিনি আরও বলেন, ন্যায়বিচার থেকে খালেদা জিয়া বঞ্চিত হয়েছেন। দেশের মানুষের বিশ্বাস ছিল, খালেদা জিয়া জামিন পাবেন। কিন্তু তাকে সেটি দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রাখা মানে সরকারের নীলনকশা অনুযায়ী একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় যাওয়া। কারণ এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেই দিয়েছেন- নির্বাচনে বিজয় এখন আনুষ্ঠানিকতা মাত্র।

তিনি বলেন, খালেদা জিয়া যে মামলার সঙ্গে সম্পৃক্ত নয়, তাকে সেই মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। গতকাল খালেদা জিয়ার জামিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তাকে সাজা দেয়া হয়েছে বিশ্বাস ভঙ্গের কারণে, দুর্নীতির অভিযোগে নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী