,

ক্ষমা চেয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস রুবেলের

news-image

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের। শেষ ওভারে বোলার সৌম্য সরকার থাকলেও দায়টা পড়ছে এর আগের ওভারে ২২ রান দেওয়া রুবেল হোসেনের ওপর। যদিও ওই ওভার ছাড়া এদিন শুরু থেকে দুর্দান্ত বল করেছেন রুবেল। ম্যাচের আগের ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ইনফর্ম ব্যাটনম্যান শেখর ধাওয়ান ও সুরেশ রায়নার উইকেট তুলে নিয়ে ম্যাচটাকে শেষ ওভারে নেওয়ার পেছনে কম অবদান ছিল না তার। কিন্তু নিয়তির কি পরিহাস, ১৯তম ওভারেই সেই রুবেল দিলেন ২২ রান।

একই সঙ্গে ম্যাচটিও চলে যায় অনেকটা ভারতের নিয়ন্ত্রণে। তাই হারের দায়টা অনেকটা যে রুবেলের ওপর পড়ছে সেটা উপলব্ধি করতে পেরেছেন ডানহাতি এই পেসার। আর এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রুবেল। যদিও এরপর কমেন্টে ক্ষমা চাওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন ক্রিকেটপ্রেমী বাংলাদেশিরা। তাদের দাবি, আপনি নিজের শতভাগ দেয়ার চেষ্টা করেছেন। ভাগ্য আমাদের পক্ষে ছিল না।

ফেসবুকে রুবেলের সেই স্ট্যাটাস: ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন সবাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে