,

২৩ বাংলাদেশির মরদেহ দূতাবাসে হস্তান্তর, বিকালে আর্মি স্টেডিয়ামে জানাজা (ভিডিও)

news-image

নেপালে  ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ার লাইন্স দুর্ঘটনায় শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ আনা হবে সোমবার (১৯ মার্চ), বিকালে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সময় সকাল ৭টা ২০মিনিটে কফিনে মোড়ানো মরদেহগুলো একে একে হস্তান্তর করা হয়। এদিকে, শনাক্ত না হওয়া আরো ৩ বাংলাদেশির মৃতদেহের জন্য স্বজনদের অপেক্ষা করতে হবে ডিএনএ টেস্ট পর্যন্ত। তবে ডিএনএ টেস্ট সম্পন্ন করতে ১০ থেকে ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে মৃতদেহগুলো আজ ঢাকায় নিয়ে আসা হবে। এরআগে, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সোমবার সকাল ৯টায় নিহতদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে যাদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে তারা হলেন, বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদ, সানজিদা হক বিপাশা, নুরুজ্জামান, বিলকিস আরা, রফিক উজ জামান ও তার ছেলে অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন, শশী রেজা, মেহনাজ বিন নাসির, রকিবুল হাসান, মতিউর রহমান, আখতারা বেগম, সরকারি কর্মকর্তা হাসান ইমাম, তামাররা প্রিয়ন্ময়ী, মাহমুদুর রহমান, পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশীদ ও ক্রু খাজা সাইফুল্লাহ।

গেলো ১২ই মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ার লাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশিসহ ৫০ জন নিহত হয়। বিমানটিতে ৪ জন ক্রুসহ ৭১জন আরোহী ছিলেন। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর