শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেটারদের হোটেলে নারী সরবরাহ করা হয়!

news-image

এবার আরও অভিযোগ করলেন হাসিন জাহান। যার জেরে কেবলমাত্র সামিই নন, ভারতীয় দলের ক্রিকেটারদের ভাবমূর্তিতেও কালির ছিটে।

হাসিন জাহান মুখ খুললেই ঘটছে বিস্ফোরণ। সামিকে কার্যত অভিযোগে অভিযোগে বিদ্ধ করছেন প্রতি মুহূর্তে। যার জেরে জাতীয় দল হোক বা আইপিএল-সামির ক্যারিয়ারই কার্যত সঙ্কটে। বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট লিস্ট থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন সামি। আইপিএল ক্যারিয়ারও গভীর অন্ধকারাচ্ছন্ন সামির।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এবার আরও বড় অভিযোগ করেছেন হাসিন জাহান। যার জেরে কেবলমাত্র সামিই নন, ভারতীয় দলের ক্রিকেটারদের ভাবমূর্তিতেও কালির ছিটে। ওই প্রতিবেদনের দাবি, হাসিন জানিয়েছেন, কুলদীপ নামের এক ব্যক্তি বেশ কিছু ভারতীয় ক্রিকেটারদের যৌনকর্মী সরবরাহ করেন। সামিকে বিঁধতে গিয়ে এবার অভিযোগের তীরের গতিমুখ ভারতীয় ক্রিকেট দলের প্রতি।

বিস্ফোরণ ঘটিয়ে হাসিনের বক্তব্য, ‘‘কুলদীপ ভাইয়াকে সামি নিজের বন্ধু বলে পরিচয় দেয়। সমস্ত ক্রিকেটারদের বিষয়ে বলতে পারব না, তবে ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটার কুলদীপকে চেনে। ক্রিকেটারদের সঙ্গেই কুলদীপের ওঠাবসা। কুলদীপই যৌনকর্মী সাপ্লাই করেন সামিকে।’’

এরপরেই হাসিনের সংযোজন, ‘‘কুলদীপ সামিকে জিজ্ঞাসা করে, রাতে কোনও মহিলা লাগবে কি না, তার দর কত! সামিই ঠিক করে কোন মহিলাকে রাতে পাঠানো হবে। সামি বলেন, ‘‘এই মহিলা কাল এসে সকালে গিয়েছে। অন্য কাউকে পাঠাও। যখন নাম করে সামিকে যৌনকর্মী বেছে নেওয়ার কথা বলা হয় তখন ও বলে, কাজ হয়ে যাওয়ার পরে নাম ভুলে যাই।’’
হাসিন-সামির ঘটনা যেন টেলিভিশনের ছোট পর্দার সিরিয়াল। প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। এবেলা

এ জাতীয় আরও খবর

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের ভিড়, অভিভাবকদের মধ্যে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি দেশে ফিরেছে, দাফনের প্রস্তুতি চলছে

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজা সুব্রামানি

বিশ্বকাপে নেইমারকে দেখতে মুখিয়ে মেসি

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী