,

কারাবন্দিরা মোবাইলে কথা বলতে পারবে ২৮ মার্চ থেকে

news-image

কারাবন্দিরা আগামী ২৮ মার্চ থেকে মোবাইল ফোনের মাধ্যমে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রাথমিকভাবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে এ কর্মসূচি চালু হবে, পরে তা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

রোববার সকালে কারা অধিদপ্তরে কারা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বলেন, বন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ একটি বড় সমস্যা। এ সমস্যা লাঘবে মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা করা হয়েছে।

কারাগারের আধুনিকায়ন ও সংস্কার নিয়ে আইজি প্রিজন বলেন, দেশের বিভিন্ন স্থানে ১১টি নতুন কারাগার নির্মাণের কাজ চলছে। প্রথমবারের মতো কারাগারে বডি স্ক্যানার মেশিন বসানো হচ্ছে। এছাড়া কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ৩০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে যেসব স্থাপনা নির্মাণ করার কথা ছিল, সেগুলোর কাজ শুরু হবে।

বন্দিদের সেবা ও প্রশিক্ষণের বিষয়ে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, আসছে গরমকালে বন্দিদের জন্য পর্যাপ্ত ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে। জঙ্গি-বন্দিদের রি-র‍্যাডিকালাইজড করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ-২০১৮ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের ৬৮টি কারাগারে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে কারা সপ্তাহ।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে