,

পাইলট আবিদের স্ত্রীর স্ট্রোক, হাসপাতালে ভর্তি

news-image

নিউজ ডেস্ক : নেপালের কাঠমান্ডুতে প্লেন বিধ্বস্তে নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (১৮ মার্চ) রাজধানীর উত্তরার বাসায় তিনি স্ট্রোক করেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালের রিসেপশন কর্মকর্তা তাপসী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে আফসানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউ’র ১২ নম্বর বেডে ভর্তি রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আফসানার চাচী সাংবাদিকদের জানান, সকাল ৯টায় উত্তরার বাসাতে অসুস্থ হয়ে পড়েন আফসানা। এরপর তাকে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১২ মার্চ দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। পরদিন (১৩ মার্চ) নেপালের নরভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাইলট আবিদ সুলতানের মৃত্যু হয়।

ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। প্লেন দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর