রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফিন শুভকে নিয়ে ঋতুপর্ণার পরিকল্পনা

news-image

বিনোদন প্রতিবেদক : আরিফিন শুভকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দুই তারকা চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ নামে ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশেই ক্যারিয়ার পোক্ত করেছিলেন ঋতুপর্ণা।

দীর্ঘদিন সেই ক্যারিয়ারকে আবারও ঝালাই দিতে অভিনয় করেছেন আলমগীরের ছবিতে। তা-ও আরিফিন শুভর বিপরীতে। তাই শুভকে সঙ্গে নিয়েই এ ছবির প্রচারণায় নামার ইচ্ছে পোষণ করেছেন ঋতু।

কলকাতা থেকে মুঠোফোনে ঋতুপর্ণা বলেন, ‘ছবিটি মুক্তির আগেই ঢাকায় চলে আসার চেষ্টা করছি। ভীষণ ইচ্ছে আছে আমার ঢাকার কয়েকটি হলে শুভকে সঙ্গে নিয়ে ছবিটি উপভোগ করার। বাংলাদেশের সিনেমা হলে গিয়ে এর আগে ছবি উপভোগ করার কোনো অভিজ্ঞতা নেই। অনেক কৃতজ্ঞতা আলমগীর ভাইয়ের প্রতি। তার নির্দেশনায় কাজ করে আমি মুগ্ধ।’

আরিফিন শুভ বলেন, ‘এ ছবির গল্প, সংলাপ, প্রত্যেক শিল্পীর অভিনয় ও গান সবাইকে মুগ্ধ করবে। এটি গতানুগতিক কোনো গল্পের ছবি নয়। এ ছবিতে হয়তো আমাদের ইন্ডাস্ট্রির কেউ কেউ নিজেদের জীবনের গল্পও খুঁজে পেতে পারেন।’

১৩ এপ্রিল মুক্তি প্রতীক্ষিত ‘একটি সিনেমার গল্প’-এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজে। ছবিতে আলমগীর এবং চম্পাও অভিনয় করেছেন। পাশাপাশি এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ