,

‘একাদশ নির্বাচন ধাপে ধাপে করার পরিকল্পনা রয়েছে’

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ছবিসহ ভোটার আইডি কার্ড হওয়ায় ফলে এখন আর নির্বাচনে জালিয়াতি করা সম্ভব না। তবে দুই এক জায়গায় সন্ত্রাসী দিয়ে ভোট কেন্দ্র দখল করার সম্ভাবনা রয়েছে। সেজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ভারতেশ্বরী হোমসের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে বর্তমান মন্ত্রী পরিষদ ভেঙে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি সংসদে যে সকল দলের প্রতিনিধিত্ব রয়েছে শুধুমাত্র সেই সকল দল থেকে প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন নতুন মন্ত্রী পরিষদ গঠন করবেন তিনি। কিন্ত বর্তমান সংসদে বিএনপির কোন প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সেই মন্ত্রী সভায় তাদের কোন প্রতিনিধিত্ব থাকবে না।

এর আগে সকাল সাড়ে ১০টায় অর্থমন্ত্রী সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স মাঠে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, শ্রী মতি সাহা প্রমুখ।

মন্ত্রী কুমুদিনী লাইব্রেরীতে পরিদর্শন ভারতেশ্বরী হোমসে গেলে তাকে ছাত্রীরা বরণ করেন এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।

পরে মন্ত্রী ভারতেশ্বরী হোমসে অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দি হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর