,

ফিলিপাইনে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত কমপক্ষে সাত

news-image

ফিলিপাইনে উড্ডয়নের চেষ্টার সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাত জন নিহত হয়েছে। শনিবার দেশটির প্লারিডেল শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ।

প্লারিডেল শহরের পুলিশ সুপার জুলিও লিজারর্দো বলেন, টুইন ইঞ্জিনযুক্ত উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা ৫ যাত্রী ও মাটিতে থাকা দুইজন নিহত হয়। বিমানের আঘাতে বাড়িটি গুড়িয়ে যায়। উদ্ধার কর্মীরা সেখানে অভিযান অব্যাহত রেখেছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এখনও ধ্বংসস্তুপের মধ্যে খোঁজ করছি। সেখানে আরও কেউ নিহত হতে পারে।’

স্থানীয় এক চার্টার কোম্পানি পরিচালিত পিএ-২৩ অ্যাপাচি বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়ে তা জানাতে অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর