,

মাহমুদউল্লাহ’র বীরত্ব নিয়ে আইসিসির টুইট

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে চার বলে প্রয়োজন ১২ রান। টান টান উত্তেজনা। দ্বিতীয় বলে রানআউট হয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। স্ট্রাইকে থাকলেন মাহমুদউল্লাহই। তৃতীয় বলেই মারলেন বাউন্ডারি। চতুর্থ বলে দুই রান। আর প্রয়োজন ৬ রান। পঞ্চম বলে ইসুরু আদানাকে ছক্কা মেরেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

এমন বীরত্বে আইসিসি তাদের অফিসিয়াল পেজে বিশেষ টুইট করেছে। ওই টুইটে মাহমুদুল্লাহ’র ছক্কা হাঁকানোর দৃশ্যটিও তারা যুক্ত করে দিয়েছে। আর এ টুইট করার প্রথম ঘণ্টাতেই তা ৪৬ হাজার টুইট ব্যবহারকারী এতে লাইক দিয়ে বাংলাদেশকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতে ৩৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্নও দেখান।

শেষ ওভারে বোলার ইসুরু উদানা টানা দুটি বাউন্সার দিলেন। রানআউটও হলেন মোস্তাফিজ; কিন্তু কাঁধের ওপর দুটি বাউন্সারে একটাও ওয়াইড কিংবা নো ডাকলেন না আম্পায়াররা। এরই তুমুল প্রতিবাদ করে ওঠেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন।

ওই অবস্থায় মাহমুদউল্লাহ রিয়াদরা মাঠ ছেড়ে উঠে আসলে ওয়াকওভার পেয়ে যেতো শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিদায় নিতো বাংলাদেশ। শেষ মুহূর্তে এমন মাথা গরম সিদ্ধান্ত অবশ্য ঠেকান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। রিয়াদদের তিনি মাঠ থেকে উঠে আসতে দিলেন না। যদিও মাঠের মধ্যেই আম্পায়ার এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্ক বেধে যায় মাহমুদউল্লাহ রিয়াদের।

সাকিব যখন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দলকে বার বার উঠে আসতে বলছিলেন, তখন তার পাশে উত্তেজিত ভঙ্গিতে দেখা গিয়েছিল বাংলাদেশ দলের একাদশের বাইরের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানকে। শেষ তিন বলে ১২ রান নিয়ে রিয়াদ যখন বাংলাদেশকে জয় উপহার দিলেন, তখন উল্লাসে ফেটে পড়ে পুরো বাংলাদেশ। অর্থাৎ, ১ বল হাতে রেখেই ছক্কা মেরে দলেকে এনে দেন সেই কাঙ্ক্ষিত জয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর