,

পুলিশের সামনেই টাইগার সমর্থকদের ‘পেটাল’ লংকানরা

news-image

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বে অঘোষিত ‘সেমিফাইনালে’ শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। নাটকীয় এ জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মাতবেন টাইগার সমর্থকরা-এটাই তো স্বাভাবিক।

তবে আনন্দ-উল্লাস করতে গিয়েই কিনা হামলার শিকার হলেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের লাঞ্ছিত করেছেন লংকান দর্শকরা।

তাও নিরাপত্তাকর্মীর সামনে। টাইগার সমর্থকদের অভিযোগ, পুলিশের সামনে তাদের মারধর করেছে স্থানীয় দর্শকরা। শারিরীকভাবে হেনস্তার পাশাপাশি নানাভাবে বাজে আচরণও করেছে তারা। নিরাপত্তাকর্মীরা তাতে বিন্দুমাত্র বাধা দেননি।

বাংলাদেশি সমর্থকদের দাবি, এ ঘটনায় পুলিশের সাহায্য চাইলেও পাননি তারা। এমনকি কান্নায় ভেঙে পড়লেও এগিয়ে আসেনি শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কেউ।

তারা বলছেন, শুধু গতকালই নয়। এর আগের বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচেও স্থানীয় সমর্থকদের বাজে আচরণের শিকার হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান শোয়েব আলি বুখারি। এবার তামিম-মুশফিকদের খেলা দেখতে শ্রীলংকা গিয়েছেন তিনি। উপভোগ করেছেন সিংহ-টাইগারদের অঘোষিত ‘সেমিফাইনাল’। টানটান উত্তেজনার ম্যাচে জয়ের পর আনন্দে ফেটে পড়েন তিনি ও তার সঙ্গে থাকা সমর্থক বাহিনী। এক পর্যায়ে হামলার শিকার হন তারা।

শোয়েব বলেন, গ্যালারির যেখানে ছিলাম তা নিরাপদ নয় দেখে পুলিশের মাঝে যাই। অথচ তাদের সামনেই ধাক্কাধাক্কি করল লংকান সমর্থকরা। ধাক্কা দিয়ে ফেলে দিল, তবু পুলিশ কিছু বলল না। চেয়ে চেয়ে দেখল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর