,

সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্তান জন্ম দেওয়ার জন্য এক নারী লোহিত সাগরে নেমেছিলেন। অবশেষে সেই নারী সাগরেই সন্তান জন্ম দিলেন!

সাগরে নামার কিছুক্ষণ পর শিশুটির জন্ম দেন তিনি। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

লোহিত সাগরে শিশু জন্ম দেওয়া নারীটি রাশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দেখা গেছে, পর্যটকদের প্রিয় মিসরীয় দাহাব শহরে লোহিত সাগরের তীরে ওই শিশুর বাবা শিশুটিকে কোলে তুলে রেখেছেন। ওই স্থানের একটি হোটেলের ব্যালকনি থেকে এক পর্যটক ছবিগুলো তুলেছেন।

জানা গেছে, পানির নিচে সন্তান জন্ম দিতে এক রাশিয়ান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন ওই নারী। এ বিষয়ে তার স্বামী তাকে সহায়তা করেছেন।

ছবিতে দেখা গেছে, একটি প্লাস্টিক কন্টেইনারে শিশুটির নাড়ি রাখা, সেটি গর্ভফুলের সঙ্গে জোড়া লেগে আছে।
তবে ওই নারী এবং তার স্বামী ও সন্তানের নাম জানা যায়নি। আর শিশুটি ছেলে না মেয়ে বা কী তার অবস্থা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী বিকিনি পড়ে সাগরে যাওয়ার পর শিশুটির জন্ম দেন। পানির নিচে শিশুটির স্বাভাবিক জন্মদানের বিষয়টি প্রশংসা করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

একজন ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য, ‘সাগর আজ অনেক লাল ছিল!’

প্রসঙ্গত, মিসরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র শারম এল-শেখের ৫০মাইল উত্তরপূর্বে অবস্থিত দাহাব শহরটি ইদানিং পর্যটকদের বিশেষত গর্ভবতীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর