,

সিরিয়ায় হাজার হাজার নারী ও শিশু ধর্ষিত : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধে হাজার হাজার নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশটিতে ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে সরকারি বাহিনী প্রধানত দায়ী হলেও বিরোধীরাও ক্ষেত্রবিশেষে এ অপরাধে জড়িয়েছে।

সিরিয়ায় যুদ্ধের বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে ভয়াবহ এ ধর্ষণকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যায় বলে জানিয়েছে জাতিসংঘ।

ধর্ষণের শিকার নারী-শিশু, তাদের আত্মীয়স্বজন, প্রত্যক্ষদর্শী, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে ৪৫৪টি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছেন জাতিসংঘের কমিশন অব ইনকয়ারির তদন্তকারীরা। ২৯ পৃষ্ঠার প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জাতিসংঘ তদন্তকারীরা বলেন, অসংখ্য নারী-শিশু-কিশোরী এমনকি ছেলেদেরকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেছে সিরিয়ার সরকারি ও মিত্রবাহিনী। সরকারবিরোধী গোষ্ঠীকে শাস্তি প্রদানের লক্ষ্যে ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা।

গত প্রায় ৮ বছরের যুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোও যৌন নির্যাতন চালিয়েছে। তবে সরকারি বাহিনীর তুলনায় তাদের নির্যাতনের মাত্রা কম।

প্রতিবেদনে বলা হয়, গৃহযুদ্ধের শুরুর দিকে বাড়ি তল্লাশিকালে এবং স্থল অভিযানের সময় অসংখ্য বেসামরিক নারী-পুরুষকে ধর্ষণ করেছে সরকারি বাহিনী। পরে সেনা চৌকি ও বিভিন্ন আটক কেন্দ্রে নিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়।

সিরিয়ার সরকারের সামরিক ও বেসামরিক মিলিয়ে অন্তত ২০টি আস্তানা নারী ও মেয়ে শিশুদের ধর্ষণের জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়া পুরুষ ও বালকদের ধর্ষণের জন্য ব্যবহার করা হয়েছে প্রায় ১৫টি আস্তানা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর