,

রিজভীর নেতৃত্বে বিএনপির ঝটিকা মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার সকাল ৬টার পর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।

তবে ঝটিকা মিছিলের সময় নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিল শেষে তিনি আবার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের এম জি রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদলের জিসান, জাহিদ, আল-আমীন, আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ, গণিসহ ২০-২৫ জন। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি থেকে গ্রেফতার এড়াতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রিজভী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী