,

নাগিন নাচের জন্ম যাঁর হাত ধরে

news-image
• ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে সাড়া ফেলেছে নাগিন নাচ। 
• নাগিন নাচের জনক কাল দলে থাকলেও শুধু ফিল্ডিং করেছেন। 
• তবে মুশফিকের নাগিন নাচ বেশি সাড়া ফেলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

প্রেমাদাসার মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই চলছে ‘নাগিন নাচ’!

কাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় সেই জয়ের পর মাঠেই নাগিন নাচ নেচেছেন বাংলাদেশ দলের খেলোয়াড় থেকে টিম ম্যানেজমেন্টের অনেকে। খেলোয়াড়দের এই নাচ সংক্রমিত হয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। যে যাঁর মতো করে নাগিন নাচের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি এই নাচ বিশ্ব মিডিয়ার নজরেও পড়েছে। কিন্তু এই ‘নাগিন নাচ’-এর জনক কে?

এই নাচ নেচে মুশফিকুর রহিম ‘বিখ্যাত’ হলেও এটি আসলে নাজমুল ইসলামের আবিষ্কার। নাজমুল কাল বাংলাদেশের একাদশে ছিলেন। কিন্তু কোনো একটা কারণে তাঁকে বোলিং দেননি অধিনায়ক সাকিব আল হাসান। ফিল্ডিংয়ের সময় বেশ কয়েকবারই তাঁর কাছে বল গিয়েছিল। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি, তবে শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাড-ট্যাড পরে অপেক্ষাতেই ছিলেন।

২০১৬ বিপিএলে এই নাচ নেচে সবার দৃষ্টি কাড়েন নাজমুল। সর্বশেষ বিপিএলে এই ‘নাগিন নাচ’ মোটামুটি বিখ্যাত বানিয়ে দেন তিনি। উইকেট পেলেই মাথার ওপর হাত তুলে সাপের ভঙ্গিতে এঁকেবেঁকে নাজমুলের সেই উদ্‌যাপনের ভঙ্গিই ছড়িয়ে পড়েছে বাংলাদেশ দলে।

গত বিপিএলেই সংবাদকর্মীরা নাজমুলকে প্রশ্ন করেছিলেন, এই নাচের কী রহস্য? তাঁর জবাব, ‘আগেরবার রাজশাহী কিংসে খেলার সময় ড্যারেন স্যামিকে স্নেকগিরি (সাপের নাচ) দেখালে ভয় পেত, মজাও পেত। ওর কাছ থেকেই শুরু। তারপর ম্যাচে করতে করতে এখন হয়ে গেছে। এভাবেই আসছে।’

নাজমুলের এই ‘নাগিন নাচ’ ত্রিদেশীয় সিরিজ দিয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। বৈশ্বিক সংবাদমাধ্যমও এই নাচকে লুফে নিয়েছে। তবে শ্রীলঙ্কা দলের সর্বশেষ বাংলাদেশ সফরে সিলেটে এই নাচ দিয়ে উদ্‌যাপন সেরেছিলেন গুনাতিলকা। কিন্তু নিদাহাস ট্রফিতে ব্যাপারটা অন্য মাত্রা পেয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা তো বটেই, শ্রীলঙ্কা দলের খেলোয়াড়েরাও উদ্‌যাপন সারতে নাগিন নাচের দ্বারস্থ হয়েছেন। শুধু তা-ই নয়, প্রেমাদাসার গ্যালারিতে দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছে এই নাচ।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা অবিশ্বাস্য নৈপুণ্যে জেতানোর পর মুশফিকের সেই নাচ ভুলে যাওয়া অসম্ভব। কাল সেই একই দলের বিপক্ষে আরেকটি অবিস্মরণীয় জয় তুলে নেওয়ার পর নেচেছে পুরো দল। নেচেছে গোটা বাংলাদেশ!

বাংলাদেশের দেখানো এই নাচ দেখে এখন নাচছে গোটা ক্রিকেট দুনিয়াই!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর