,

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

news-image

নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে জয়ের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাটিং করছে ১৬০ রানের লক্ষ্য নিয়ে। বাঁচামরার এই লড়াইয়ে ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম চার ওভারের মধ্যে সাজঘরে ফিরেছেন লিটন দাস ও সাব্বির রহমান। তবে তৃতীয় উইকেটে ৬৪ উইকেটের জুটি গড়ে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন তামিম ও মুশফিক। কিন্তু এই আশার আলো বেশিক্ষণ থাকেনি। পর পর দুই ওভারে দুজই ফিরে যান। এর পর সাজঘরে ফিরে সৌম্য সরকারও। এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর: ১১০/৫। উইকেটে আছেন মাহমুদউল্লাহ কোনো রান না নিয়ে। অন্য পাশে সাকিব ১ রানে ব্যাট করছেন।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই লিটন দাসের উইকেট তুলে নিয়েছিলেন ধনঞ্জয়। রানের খাতা না খুলেই ফিরে যেতে হয়েছে লিটনকে। নিজের পরের ওভারে সাব্বিরকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন ধনঞ্জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে শ্রীলঙ্কাও অবশ্য পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। মাত্র ৪১ রান সংগ্রহ করতেই হারিয়েছিল ৫টি উইকেট। শেষপর্যন্ত অবশ্য কুশল পেরেরার ৬১ ও থিসারা পেরেরার ৫৮ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৫৯ রানের লড়িয়ে পুঁজি জমা করেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ খেলছে সাকিব আল হাসানের নেতৃত্বে। ইনজুরি কাটিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঠে ফিরেছেন বাংলাদেশী এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর