,

ফ্লোরিডায় পদচারী সেতু ধসে নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন পদচারী সেতু ধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এফআইইউ) বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে। শনিবার ৯৫০ টনের সেতুটির মূল অংশটি বসানো হয়। এর পরেই দুর্ঘটনা ঘটে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফ্লোরিডার সিনেটর বিল নেলসন স্থানীয় টেলিভিশন সিবিএস মিয়ামিকে দেওয়া এক সাক্ষাৎকারে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ছয় থেকে দশজন নিহত হয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে চারজন নিহত এবং দশজন গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় একটি হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাক্তার মার্ক ম্যাককেনি।

দুর্ঘটনার ভিডিওচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর