,

কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাকে হাতুড়ি পেটায় হত্যা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গাকে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম (৩২) ওই ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে।

ওসি খায়ের বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হাকিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

“স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তবে হামলাকারীদের সঙ্গে হাকিমের কি নিয়ে বিরোধ ছিল তা নিশ্চিত করতে পারেননি ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর