,

বনানী ধর্ষণ মামলায় জামিন পেলেন সাফাতের গাড়ির চালক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের ড্রাইভার বিল্লালকে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক শফিউল আজম ওই আসামির জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এর আগে শাফাত আহমেদের ব্যক্তিগত দেহরক্ষী আসামি রহমত আলী উচ্চ আদালত থেকে গত জানুয়ারি মাসে জামিন নিয়েছে। এই মামলায় আরমাত্র তিনজন কারাগারে আছে।

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ এবং তার বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ। শুনানির আগে তাদের সকলকে আদালতে তোলা হয়েছিল। এখন পর্যন্ত মামলার বাদীর সাক্ষ্য শেষ হয়েছে।

জন্মদিনের পার্টির কথা বলে গত বছরের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। গত ৬ মে থানা কর্তৃপক্ষ মামলা নেয়। পরে পাঁচ আসামি গ্রেফতার হয়।

গত বছরের ১৩ জুলাই চার্জ গঠন করে ধর্ষণ ও সহায়তার অভিযোগে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করা হয়। এর আগে ১৯ জুন সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমের বিরুদ্ধে ধর্ষণ ও সাফাতের বন্ধু সাদমান সাফিক, গাড়িচালক বিল্লাল হোসেন ও সাফাতের দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর