,

মালিতে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষী সেনা সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

তাদের মরদেহ বহনকারী ফ্লাইট বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেনা সদস্যদের মরদেহ পৌঁছানোর কথা জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, বিকেল ৫টার দিকে চারজনের মরদেহ এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা সেনানিবাসে তাদের নামাজে জানাজা সম্পন্ন হবে।

নিহত চারজন হলেন- সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

গত ২৮ ফেব্রুয়ারি মালির দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এ চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

২০১৩ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সংঘর্ষ কবলিত মালিতে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে আসছে। নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী মালিতে জঙ্গিরা প্রায়ই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ও দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালায় বলে খবর পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর