,

নেপালের ওয়ানডে স্বীকৃতি অর্জন

news-image

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে স্বীকৃতি অর্জন করেছে নেপাল। পাপুয়া নিউগিনির বিপক্ষে নেপালের জয়ের পাশাপাশি ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পেছনে বড় অবদান আছে নেদারল্যান্ডসের। কোয়ালিফায়ারের অন্য ম্যাচে নেদারল্যান্ডস হংকংকে হারাতে পারলেই নেপাল ওয়ানডে স্বীকৃতি পাবে এমন পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ছিল। সেই পরিসংখ্যান মিলে গেছে। আগামী চার বছরের জন্য নেপাল আইসিসি কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে।

নেপাল আইসিসি’র ওয়ানডে স্বীকৃতি পাওয়ায় দক্ষিণ এশিয়ার পঞ্চম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে। নেপালের হয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ জিতে ওয়ানডে স্বীকৃতি এনে দিতে বড় অবদান রেখেছেন দিপেন্দ্র সিং। তিনি ব্যাট হাতে অর্ধশতক করার পাশাপাশি বল হাতে ১৪ রানে নেন ৪ উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি ২৭.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর