,

ভারত থেকে পাক হাইকমিশনার প্রত্যাহার

news-image

ভারতের নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সোহেল মাহমুদকে ইসলামাবাদে ফিরিয়ে নেয়া হয়েছে। নয়াদিল্লিতে কূটনীতিকরা বারবার হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগের প্রেক্ষিতে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে পাকিস্তান।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ করার জন্য নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাই-কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।

নয়াদিল্লিতে কূটনীতিকরা বারবার হয়রানির শিকারের অভিযোগ তোলা হয় পাকিস্তানের থেকে। তবে পাকিস্তানের ওই অভিযোগ প্রত্যাহার করেছে ভারত। বরং পাকিস্তানে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদেরই হেনস্তা করা হচ্ছে বলে নয়াদিল্লি জানিয়েছে।

দিল্লিতে পাকিস্তানি কূটনীতিকরা হেনস্তার শিকার হচ্ছেন বলে কয়েক দিন আগেই পাকিস্তান অভিযোগ করেছিল। পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারের গাড়িকে ধাওয়া করা হয়েছে, তাকে রাস্তায় গালিগালাজ করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছিল। স্কুলে যাওয়ার পথে দিল্লিতে হেনস্তার শিকার পাক কূটনীতিকদের সন্তানরাও এমনও দাবি করে দেশটি।

এই ঘটনায় বুধবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে পি সিংহকে তলব করেছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে পাক কূটনীতিকরা হেনস্তার মুখে পড়ছেন বলে অভিযোগ করে প্রতিবাদ জানানো হয় জে পি সিংহের কাছে।

তার পরে বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেয়া হলো হাইকমিশনারকে। নয়াদিল্লির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বিদেশি কূটনীতিকরা যাতে নিরাপদে, সুরক্ষিতভাবে এবং আন্তরিক পরিবেশে কাজ করতে পারেন, ভারত সব সময় তার জন্য সচেষ্ট থাকে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর