,

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ – শ্রীলঙ্কা

news-image

নিদাহাস ট্রফি থেকে শুক্রবার কোন দল বিদায় নেবে, স্বাগতিক শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ। শ্রীলঙ্কার সত্তুরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সে দেশে ত্রিদেশীয় এই টুর্নামেন্টের আয়োজন। ভারত ফাইনাল নিশ্চিত করেছে আগেই। তাদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে।

চলতি টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে তো রেকর্ড গড়ে জিতেছে লাল-সবুজের দলটি।
শুক্রবার কী পারবে, লঙ্কানদের স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবের টুর্নামেন্ট থেকে স্বাগতিকদের ছিটকে ফেলে ফাইনালে যেতে। এই প্রশ্নটাই যেনো ঘুরপাক খাচ্ছে দেশের সর্বত্র।
তবে লঙ্কানদের এবারও ছাড় দিতে নারাজ টাইগার দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বললেন, মাঠ, দর্শক আর আবহাওয়া সবই শ্রীলঙ্কার অনুকুলে। এই বৈরি পরিবেশে সেরাটা দিয়েই আবারও জয়ের মুখ দেখতে চাই। অধিনায়ক এও বললেন, সাকিব যদি মাঠে নামেন সেটা হবে আমাদের বাড়তি শক্তি আর বাড়তি প্রেরণা।ওদিকে লঙ্কান অধিনায়ক থিসেরা পেরেরা বললেন, বুঝে ওঠা মুশকিল। যারা টানা হারের ভেতর থাকে, তারা কখন যে গর্জে উঠে।

বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করেও জিততে পারিনি। অথচ ওই দলের বিরুদ্ধে সে দেশের মাটিতেই আমরা টেস্ট, ওয়ানডে আর টি-২০ সিরিজ জিতেছিলাম। নিদাহাস ট্রফিও আমাদের হাতছাড়া হবে না। বাংলাদেশকে হারিয়ে আমরাই হবো ফাইনালে ভারতের প্রতিপক্ষ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।এই আসরে বাংলাদেশ ভারতের কাছে দুই ম্যাচই হেরেছে। অথচ এই টুর্নামেন্ট জমিয়ে দিয়েছে বাংলাদেশই। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর তারা শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল। তখনই বলা যাচ্ছিল না কোন কোন দল খেলবে ফাইনালে।টুর্নামেন্টের অন্তিম লগ্নে এসে হিসাব বদলে দিয়েছে ভারত। গত বুধবার তারা বাংলাদেশকে হারিয়ে দেওয়ায় আজকের ম্যাচে বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর