,

‘আড়াই মাস বউও আমার পাত্তা পায়নি’

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত বলিউডেও নিয়মিত কাজ করেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে ‘মনিকর্নিকা’ ছবির কাজ করেছেন তিনি। এতে নায়িকার স্বামীর চরিত্রে দেখা যাবে যিশুকে।

সম্প্রতি আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। এতই ব্যস্ততা যে, গত আড়াই মাস ধরে বউও তার কাছে পাত্তা পায়নি।

কারণ হিসেবে যিশু বলেন, গত ডিসেম্বরে ‘মণিকর্ণিকা’র শুটিং থেকে শুরু এই ব্যস্ততা। তবে সৃজিত (মুখোপাধ্যায়) এই ছবিটার সঙ্গে ‘এক যে ছিল রাজা’র শুট সমন্বয় করেছিল বলে, হিন্দি ছবিটা করতে পেরেছি। কিন্তু তার জন্য যে লম্বা সময় আমাকে ভ্রমণ করতে হয়েছে, সেটা ভাবতে পারিনি। দুটো ছবির কাজ শেষ করে যুক্তরাষ্ট্র গেলাম। পৌঁছে শুনলাম, একদিনের জন্য আবার ‘মণিকর্ণিকা’র শুটে যেতে হবে। হোলির দিন শুটের পরিকল্পনা হল। কিন্তু ফ্লাইট দেরি করায় সব ভেস্তে গেল। পরে যেটা হল, জয়পুর থেকে পাঁচ ঘণ্টা গাড়ি করে বিকানির পৌঁছে সোজা মেকভ্যানে। তার পর ওরা আমাকে হাতির উপর তুলে দিল (হেসে)। দু’ঘণ্টার একটা শুট করলাম। দোলটাও গেল। পরদিন রাতে বাড়ি ফিরলাম। তখন আমার এমন অবস্থা দিন না রাত, আমার ঘুমানো উচিত কি না, কিছুই বুঝতে পারছি না।

‘মণিকর্ণিকা’য় রানীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তাকে নিয়ে যিশু বলেন, ছবিতে আমি ওর স্বামী গঙ্গাধর রাওয়ের ভূমিকায়, যিনি মারা যান। প্রথমে ও হয়তো ভেবেছিল, আমি কে, কোথা থেকে এসেছি! কারণ এই ছবির জন্য অনেক বড় বড় নাম ভাবা হয়েছিল। কিন্তু তার পর শি ওয়াজ ভেরি নাইস টু মি এবং কঙ্গনা খুব উইটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর