,

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে বুধবার আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চাওয়ায় দুদককে লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেন।

একই সঙ্গে আগামী রোববার পর্যন্ত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন।

আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে শুনানি করেছি। এ আদেশের বিরুদ্ধে আমরা অসন্তুষ্ট হয়েছি। আমরা এই আদেশের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করেছি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর পর ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদনে তারা ৪৪টি যুক্তি তুলে ধরেন।

সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার দুদক ও রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলেও চেম্বার জজ আদালত কোনো আদেশ দেননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী