,

ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দিল্লি ও উত্তর প্রদেশ পুলিশের তালিকাভুক্ত একজন ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিল্লি পুলিশের বিশেষ শাখা ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অপারেশনে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই অপরাধীর নাম আনওয়ার৷ গোপন সূত্রে পুলিশ খবর পায়, আমরোহা হাউজে লুকিয়ে রয়েছে আনওয়ার৷ তার স্ত্রী সেখানে তার সঙ্গে দেখা করতে যেতো৷

পুলিশের ডেপুটি কমিশনার পি এস খুশওয়া জানান, পুলিশের কাছে খবর আসে, আনওয়ার খুব শিগগিরই দিল্লি যাচ্ছে৷ সেখানে একটি সাদা স্যান্ট্রো গাড়ি নিয়ে একটি অপরাধমূলক ঘটনা ঘটাবে সে। টিপি নগর ও আমরোহায় নজরদারী বাড়ায় পুলিশ। বিকেল ৪টায় ওই সাদা স্যান্ট্রো গাড়িটি আসতে দেখে পুলিশ৷ গাড়ির চালকের আসনেই বসেছিল আনওয়ার৷ পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তার গাড়ির পেছনে ধাওয়া করে পুলিশ৷ চারদিক থেকে তার গাড়ি ঘিরে ফেলা হয়৷ তাকে আত্মসমর্পণ করতে বলা হয়৷ কিন্তু আনওয়ার ও তার সহকর্মীরা গুলি চালাতে শুরু করে৷ এতে ইন্সপেক্টর ধর্মেন্দ্র আহত হন৷

খুশওয়া জানান, আনওয়ারকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহকর্মীদের আটক করা যায়নি। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর